অনলাইন আউটসোর্সিং

আসসালামু-আলাইকুম-ওয়া-রহমাতুল্লহ্‌

অনলাইন আউটসোর্সিং-এর আজকের লেখালেখিতে আমি মোঃ আখতারুজ্জামান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।

হ্যাঁ বন্ধুরা, অনলাইন আউটসোর্সিং-এর আজকের লেখালেখিতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো,

'' সঠিক ভাবে কাজ পাওয়া ''

আপনি নিশ্চয় অনলাইন আউটসোর্সিং-এ একটি সঠিক কাজ বা নির্ভরশীল কাজ খুঁজছেন? যেখান থেকে আপনি নিয়মিত একটি অংকের টাকা আয় করতে চান? কিন্তু আপনার আশানুরুপ কাজ খুজে পাচ্ছেন না, তাইতো?


 

আসলে, আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ফেসবুক, ব্লগসাইট বা অন্যান্য ওয়েব সাইট-এ এমনভাবে অনলাইন আউটসোর্সিং-এ টাকা আয়ের স্বপ্ন দেখানো হচ্ছে যে ব্যপারটা এমন,

'' আপনি রাত্রে পিসি অন করে নেট কানেকশন দিয়ে ঘুমিয়ে পড়বেন, আর সকালে উঠে দেখবেন যে, আপনার একাউন্টে হাজার হাজার ডলার জমা হয়ে আছে, আপনি শুধু ব্যাংকে যেয়ে সেগুলো ভাঙ্গিয়ে নিবেন। ''

বন্ধুরা, ব্যপারটি আসলেই এমন নয় বা অনলাইন আউটসোর্সিং-এর মাধ্যমে এতো সহজে ইনকাম করা যায় না। এর জন্য প্রয়োজন ব্যাপক ধর্য্য আর অনুশীলন। আমি একটি ছোট্ট উদাহরণ দেয় আপনাদেরকে, যার মাধ্যমে সহজেই ব্যাপারটি আপনাদের বোধগম্য হবে।

মনে করুন আপনি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন। এবার আপনি একটি চাকুরীতে যোগদান করলেন। এখন বলুন আপনার বেতন কত টাকা? সরকারী হোক আর বে-সরকারী হোক সর্বচ্চো ২০,০০০/= টাকা বা আরও বেশীই নাহয় ধরলাম ২৫,০০০/= টাকা, এর বেশীতো নয়?

তাহলে এবার আপনি একটু চিন্তা করে দেখুন এই ২০ বা ২৫ হাজার টাকার চাকুরী করার জন্য আপনাকে কতটা পড়াশোনা বা কষ্ট করতে হয়েছে। তাহলে দেখুন ২০ বা ২৫ হাজার টাকার চাকুরীর জন্য যদি আপনাকে এতো মেহনত করতে হয় তাহলে, যে কাজটি করে আপনি মাসে ৫০ হাজার টাকা থেকে ৭০ বা ৮০ হাজার বা আরো অনেক বেশি আয় করবেন, তার জন্য আপনাকে কতটা সময় বা মেহনত করতে হতে পারে বা কতটা মেহনতের প্রয়োজন হবে সেটা হয়তোবা এতক্ষণে বুঝে গেছেন।

বন্ধুরা, একটি কথা সব সময় মনে রাখবেন, পৃথিবীতে কোন জাতি বা ব্যাক্তির সফলতা এমনি এমনি আসেনি। পৃথিবীতে আজকে যে সমস্ত জাতি বা ব্যাক্তি উদাহরণ হয়ে আছে, তাদের ইতিহাস পড়তে গেলে বোঝা যায়, আসলে কত কষ্টে বা বিবেক আর বুদ্ধি দিয়ে নিজেকে আজ তারা ইতিহাসে স্থান করে নিয়েছেন। আপনিও কষ্ট করে বা আপনার বিবেক আর বুদ্ধি দিয়ে নিজেকে যতটুকু যোগ্য করে তুলবেন, তার মূল্য আপনি অবশ্যই পাবেন ইংশা-আল্লাহ্‌।

তো বন্ধুরা, এখন আপনাদের মনে হতে পারে যে আখতার ভাই, তাহলে আমরা নিজেকে কিভাবে সেই যোগ্য করে তুলবো, যাতে করে আমরাও অন্য সব সফল ফ্রিল্যান্সাদের মত আয় করতে পারি? হ্যাঁ আপনারাও যদি সেই সব সফল ফ্রিল্যান্সারদের মত ধর্য্যের সাথে অনুশীলন করতে পারেন, তাহলে আমি মাথা উঁচু করে বলতে পারি, "" আপনিও পারবেন, হ্যাঁ, অবশ্যই আপনিও পারবেন ""

তাহলে আজ থেকেই শুরু করে দিন, সফল ফ্রিল্যান্সারদের মত ধর্য্যের সাথে অনুশীলন।

আর যারা  অনলাইন আউটসোর্সিং-এর ব্যাপারে এটাই প্রথম পড়ছেন বা যারা অনলাইন আউটসোর্সিং-এর কথা ভাবছেন কিন্তু সঠিক পথ পাচ্ছেন না। তারা আমার এই পেজটিকে বুকমার্ক করে রাখুন এবং আমার লেখা গুলা নিয়মিত পড়তে থাকুন ইংশা-আল্লাহ্‌ ১০০% না হলেও অন্তত একটি পথ অবশ্যই পেয়ে যাবেন। অথবা আমার Communication Page থেকে আমার ঠিকানা নিয়ে যোগাযোগ করতে পারেন, ইংশা-আল্লাহ্‌ ১০০% ফ্রি পরামর্শ দিব।

আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ লেখা নিয়ে হাজির হবো ইংশা-আল্লাহ্।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবন যাপন করুন।
আমীন।

Comments

Post a Comment

Popular posts from this blog

HappyEarn25 2nd Quiz Competition

HappyEarn25 1st Quiz Competition Result

HappyEarn25 1st Quiz Competition