Forex Trading Bangla Post
আসসালামু-আলাইকুম-ওয়া-রহমাতুল্লহ্ ।।
ফরেক্স ট্রেডিং-এর আজকের লেখালেখিতে আমি
মোঃ আখতারুজ্জামান আপনাদেরকে জানাই
আন্তরিক
অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
হ্যাঁ বন্ধুরা, ফরেক্স ট্রেডিং-এর আজকের লেখালেখিতে যে
বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো,
'' ট্রেডিং-এ
সাবধাণতা ''
প্রথমেই
আপনাদের পরিষ্কার করে একটা কথা বলে রাখি সেটা হলো, আমি কাউকে ফরেক্স ট্রেড করার
জন্য অনুপ্রাণিত করছি না।
ইতোমধ্যেই
যারা ফরেক্স ট্রেড শুরু করে ফেলেছেন বা বর্তমানে ট্রেড করছেন, শুধুমাত্র তাদের
জন্যই আমার এই লেখা। '' ফরেক্স
ট্রেডিং '' সচরাচর অন্য
সব সফল ব্যবসার মতই একটি ব্যবসা, যেখানে ১০০% লসের যতেষ্ঠ ঝুঁকি রয়েছে। যদি কিনা
কেউ সিগন্যাল মেনে ট্রেড না করে।
যারা পুরাতন ট্রেডার, তারা অবশ্যই আমার কথা বুঝতে
পারছেন। যারা ফরেক্স ট্রেডিং-এর যাবতীয় ঝুঁকি সম্পর্কে সচেতন আমি শুধুমাত্র তাদের
উন্নত ট্রেডিং-এর জন্য সহযোগীতা প্রদান করার চেষ্টা করছি মাত্র।
প্রতিটি
ইনভেস্টমেন্ট ব্যবসাই ঝুঁকিপূর্ণ। তাই, আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ
করবেন না। ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট, টেকনিক্যাল
এনালাইসিস এবং ট্রেন্ড লাইন ফলো করে ট্রেড করতে হবে। আপনি যদি সেটা করতে না পারেন
তবে আপনার ট্রেড না করাই উত্তম। যখন আপনি মানি ম্যানেজমেন্ট, টেকনিক্যাল এনালাইসিস, ট্রেন্ড লাইন ফলো করে এবং সাপোর্ট রেসিস্ট্যান্স বের করে ট্রেড করা শুরু করবেন,
আমি আশা করি অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হিসাবে পরিণত হবেন ইংশা-আল্লাহ্।
তাই
সকল ট্রেডারদের প্রতি আমার অনুরোধ, আপনারা ট্রেড করুন সফল ট্রেডারদের মত। তাতে করে
আপনারও লাভ হবে এবং যারা বেকার হয়ে আছে, তারাও আমাদের কাছ থেকে শিখে নিজেদের
জীবনকে বদলাতে সক্ষম হবে। আর যারা নতুন শুরু করেছেন বা অন্য কোথাও থেকে ফরেক্স
ট্রেড সম্পর্কে জেনেছেন কিন্তু এখনও শুরু করেননি, তাদের প্রতি আমার অনুরোধ নিয়ম
মেনে ব্যবসা করুন, আপনি অবশ্যই সফল হবেন।
নিয়ম মেনে ব্যবসা করতে পারলে এটি অনেক
সম্ভাবনাময় লাভজনক একটি ব্যবসা। ডেমো প্রাকটিস করুন, যারা সফল ট্রেডার তাদের থেকে
পরামর্শ নিন, একটি সঠিক স্ট্রাটেজি মেনে ট্রেড করুন অথবা ডেমো একাউন্টে নিজের
স্ট্রাটেজি তৈরী করে পরীক্ষা করে রিয়েল একাউন্টে প্রয়োগ করুন, সফল হবেন
ইংশা-আল্লাহ্।
তবে, সাবধান...! সাবধান...!! সাবধান...!!! ট্রেড না শিখে ট্রেড
করবেন না।
আর যারা ফরেক্স ট্রেডিং-এর ব্যাপারে এটাই প্রথম পড়ছেন বা যারা ফরেক্স
ট্রেডিং-এর কথা ভাবছেন, কিন্তু সঠিক পথ পাচ্ছেন না। তারা
আমার এই পেজটিকে বুকমার্ক করে
রাখুন এবং আমার লেখাগুলা নিয়মিত পড়তে থাকুন, ইংশা-আল্লাহ্ ১০০% না হলেও অন্তত একটি পথ অবশ্যই পেয়ে
যাবেন। অথবা আমার Communication
Page থেকে
আমার ঠিকানা নিয়ে যোগাযোগ করতে পারেন। ইংশা-আল্লাহ্
১০০% ফ্রি পরামর্শ দিব।
আগামী পর্বে
আরো গুরুত্বপূর্ণ লেখা নিয়ে হাজির হবো ইংশা-আল্লাহ্।
ততক্ষণ ভালো
থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবন যাপন করুন।
আমীন।
Comments
Post a Comment