Online Outsourcing.



আসসালামু-আলাইকুম-ওয়া-রহমাতুল্লহ্‌ ।।

অনলাইন আউটসোর্সিং-এর আজকের লেখালেখিতে আমি মোঃ আখতারুজ্জামান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাকেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন

হ্যাঁ বন্ধুরা, অনলাইন আউটসোর্সিং-এর আজকের লেখালেখিতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো,

'' অনলাইন কাজের প্রস্তুতি  ''
তো বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা। At the outset of my writing, at first, I would like to highlight. যদি সত্যিই সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে, আপনি অনলাইন দ্বারাই আপনার কাজের ব্যবস্থা করবেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কম্পিউটারের কোন কাজটি সবচেয়ে ভালো জানেন।




এটা এজন্য বললাম যে, আপনি কিন্তু এমন একটি কাজের সিদ্ধান্ত নিয়েছেন, যে কাজটি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত কাজ। এই কাজটি বর্তমানে, পৃথিবীর অনেক ব্যাক্তিই করছেন। যার মধ্যে রয়েছেন ইউরোপ কান্ট্রিসহ এশিয়ার অধিকাংশ এবং আমেরিকার মত দেশের সব জিনিয়াস কম্পিউটার অপারেটররা। তাদের সাথে কিন্তু আমাদের প্রতিযোগীতা করে টিকে থেকে কাজ করে যেতে হবে। অনলাইনে যারা আমাদের দিয়ে কাজ করান, তারা কিন্তু কেউ আমাদের চিনেন না। তারা শুধু চিনেন আমাদের কাজ। আমি কত ভাল কাজ তাদের উপহার দিচ্ছি। তারা আমদের উপর কতটুকু সন্তুষ্ট হচ্ছেন। এজন্যই আমাকে অনলাইন কাজের আগে নিজেকে প্রশ্ন করে সঠিক উত্তরটি নিয়েই অনলাইন কাজ শুরু করতে হবে। নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে যে, আমি পৃথিবীর জিনিয়াস সব বস পাবলিকদের সাথে প্রতিযোগীতা করে টিকে থাকবো।

এই মুহুর্তে আমার একটা জোক মনে পড়ে গেল, সেটা হোল- ঈদে মা তার দুই ছেলে-মেয়েকে নিয়ে বাপের বাড়ীতে বেড়াতে গেছে। তো মামা তার ভাগ্নেকে জিজ্ঞাসা করছেন,
মামা - আচ্ছা রনি তোমার পড়াশোনা কেমন চলছে ?
ভাগ্নে - জী মামা খুব ভাল চলছে।
মামা - তোমার এবার রেজাল্ট কেমন হয়েছে ?
ভাগ্নে খুব আনন্দচিত্তে বলল-
ভাগ্নে - খুউব খুব ভালো হয়েছে মামা।
মামাও উৎসুক হয়ে  জানতে চাইলেন-
মামা - তাই নাকি, তো তুমি ক্লাসে কত তম হয়েছো ?
ভাগ্নে - মামা এবার আমি ৭ম হয়েছি।
মামা - তা ভালোতো, আমার ভাগ্নে তো দেখছি পড়াশোনায় খুব ভালো।
পাশেই বসেছিল রনির বড় বোন, সে ফট করে বলে উঠলো-
বোন - ভালো না ছাই।
মামা - কেন আম্মু ভালো হবে না কেন ? ক্লাসে ৭ম হয়েছে এটাতো খারাপ রেজাল্ট নয়।
বোন - মামা তুমি ওকে জিজ্ঞাসা কর, ওর ক্লাসে স্টুডেন্ট কতজন ?
মামা - কি রনি, তোমার ক্লাসে স্টুডেন্ট কতজন ?
ভাগ্নে - মামা মাত্র ৭ জন।

তো বন্ধুরা, জোকটা আপনারা এতকক্ষণে নিশ্চয় বুঝে ফেলেছেন।

যাহোক  বন্ধুরা, এজন্য আমাদেরকে অনলাইন কাজের আগে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন কাজটি সব থেকে ভালো বুঝি ও পারি। কারণ আমাকে অনেক মানুষের সাথে প্রতিযোগীতা করে সফল হতে হবে।

একটি কথা মনে রাখবেন, আপনার ইচ্ছা থাকলেই আপনি সফল হতে পারবেন। সফল হওয়ার জন্য আপনার ইচ্ছা শক্তিই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। এখনতো কাজ শেখার জন্য বাইরে বা কোন প্রতিষ্ঠানের উপর ভরসা করে বসে থাকার সময় না।

তো যাইহোক বন্ধুরা, অনলাইন কাজের প্রস্তুতি হিসাবে বা পুঁজি হিসাবে আপনার যেটা দরকার সেটা হলো, ইংরেজি ভাষার উপর মোটামুটি একটু ভালো পারদর্শীতা আর একটি কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন এবং আপনার কাজের দক্ষতা। বাছ, এগুলা থাকলেই আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করে দিতে পারেন।

আল্লাহ্‌ তায়ালার উপর ভরসা রাখুন এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করুন।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।

আর যারা  অনলাইন আউটসোর্সিং-এর ব্যাপারে এটাই প্রথম পড়ছেন বা যারা অনলাইন আউটসোর্সিং-এর কথা ভাবছেন কিন্তু সঠিক পথ পাচ্ছেন নাতারা আমার এই পেজটিকে বুকমার্ক করে রাখুন এবং আমার লেখা গুলা নিয়মিত পড়তে থাকুন ইংশা-আল্লাহ্‌ ১০০% না হলেও অন্তত একটি পথ অবশ্যই পেয়ে যাবেনঅথবা আমার Communication Page থেকে আমার ঠিকানা নিয়ে যোগাযোগ করতে পারেন, ইংশা-আল্লাহ্‌ ১০০% ফ্রি পরামর্শ দিব

আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ লেখা নিয়ে হাজির হবো ইংশা-আল্লাহ্
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবন যাপন করুন
আমীন

Comments

Popular posts from this blog

HappyEarn25 2nd Quiz Competition

HappyEarn25 1st Quiz Competition Result

HappyEarn25 1st Quiz Competition