About This Site

 
আসসালামু-আলাইকুম-ওয়া-রহমাতুল্লহ্‌ ।।


এই সাইট সম্পর্কে প্রথমেই আপনাদেরকে যেটা বলতে চাই তাহোল, এই ওয়েব সাইট আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। আপনারা জানেন এই সাইটের নাম রাখা হয়েছে '' ওয়েব লার্নিং (Web Learning) বা ওয়েব শিখন ''। নামের মাধ্যমে আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন আসলে এই সাইটের কার্যক্রম। সেদিন বেশি দূরে নয়, যেদিন আধুনিক মানুষের শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান সব ক্ষেত্রেই আগামী দিন হবে ইন্টারনেট নির্ভর। আর এর জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন সুযোগ বা সুবিধা পাওয়ার পরও আমরা যদি সেটা থেকে উপকার নিতে না পারি তাহলে এটা আমাদের চরম ব্যর্থতা। ইন্টারনেটকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি, তার ওপরই নির্ভর করবে আমাদের সফলতা। আমার এই ছোট্ট জীবনে যতটুকু জানার সুযোগ হয়েছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মনে করি, আমি যদি এর থেকে উপকার পেয়ে থাকি, তাহলে, আমার একান্ত কর্তব্য হোল সেটা আপনাদেরকেও জানানো।

এই সাইটের মাধ্যমে আপনারা যা যা জানতে পারবেনঃ- 
  • ইসলামিক বিভিন্ন বিষয়।
  • অনলাইন আউটসোর্সিং সম্পর্কে বিভিন্ন তথ্য
  • ফরেক্স ট্রেডিং-এর নিউজ, সিগন্যাল ও বিভিন্ন কৌশল
  • আমাদের অতিবজরুরী কিছু শিক্ষনীয় বিষয়, যা আমাদের জানতেই হবে
আমার দক্ষতা প্রমান করতে হলে, অবশ্যই আমাকে আরো অনেক কিছু শিখতে হবে। বিভিন্ন বই পুস্তক পড়তে হবে। আপনার আগ্রহের ব্যপারে এই সাইটের মাধ্যমে আপনি স্পষ্ট কিছু ধারণা পেতে পারেন। এমনও হতে পারে, আপনি যেটা জানতে চাইছিলেন সেটার বিশেষ পদ্ধতি শেখার দারুন সুযোগ।

আপনারা যদি আরোও কোন বিষয়ে জানতে আগ্রহী হন বা আপনাদের কোন প্রশ্ন, মন্তব্য, পরামর্শ জানাতে চান, তাহলে মেইল করুনঃ- happyearn25@gmail.com

আপনাদের পরামর্শ আমার এই প্রয়াসকে এগিয়ে নিতে সাহায্য করবে।
 
শুভেচ্ছান্তে-
মোঃ আখতারুজ্জামান

Comments

Popular posts from this blog

HappyEarn25 2nd Quiz Competition

HappyEarn25 1st Quiz Competition Result

HappyEarn25 1st Quiz Competition